রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৪

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২৮ বার

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার তাঁত বোর্ড অফিসের সামনে ও আশোকাঠী প্রশিকা অফিস সংলগ্ন এলাকায় সোমবার রাতে ও সকালে পৃথক সড়ক দূর্ঘটনায় এক যুবক নিহত ও চারজন আহত হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে তাঁত বোর্ড অফিসের সামনে অজ্ঞাতনামা পরিবহন, পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালক ইসমাইল ঘরামী বাবু (২৮) মাদারীপুরের কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদি গ্রামের সেলিম ঘরামীর ছেলে।

একই দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী ভুরঘাটা গ্রামের শহীদ মাতুব্বরের ছেলে রাজিব (২৪) ও তাদের সাথে থাকা তাপস (৩০)।

একইদিন সকালে আশোকাঠী প্রশিকা অফিস সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন কুমিল্লা জেলার হোমনা থানার বাঘমারা গ্রামের জামাল মিয়ার ছেলে সোহাগ মিয়া (৩০) ও তার সাথে থাকা একই থানার করাকান্দি গ্রামের মো. অলিউল্লাহ (৩৫)।

 

আহতদের আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com