শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১ বার

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দরের দুইজন ব্যবসায়ীর কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি এবং মারধরের অভিযোগে স্থানীয় বাসিন্দা রেজাউল শিকদারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

টরকী বন্দর বনিক সমিতির আয়োজনে প্রতিবাদ কর্মসূচিতে বন্দরের ব্যবসায়ী ও স্থানীয় জনগণ অংশগ্রহন করেন।

‎অভিযোগে জানা গেছে, টরকী বন্দরের টিন ব্যবসায়ী শিশির রাহা ও নুরুল ইসলামের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২ জুন দিবাগত রাত আটটার দিকে স্থানীয় বাসিন্দা ও একাধিক হত্যা মামলার আসামি রেজাউল শিকদারের নেতৃত্বে তার সহযোগিরা দেশীয় অস্ত্র নিয়ে ওই ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। এতে দুই ব্যবসায়ী আহত হন।

‎এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টায় টরকী বন্দর বণিক সমিতির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি বন্দর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাক স্ট্যান্ড এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

কর্মসূচিতে টরকী বন্দরের ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সচেতন নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

‎প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান। বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল মাঝি, কোষাধ্যক্ষ মো. অলিউল ইসলাম প্রমুখ।

‎সভাপতির বক্তব্যে শরীফ শাহাবুব হাসান বলেন, “টরকী বন্দর একটি ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র। এখানে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

আমরা ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।”

‎প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে টরকী বন্দরের ব্যবসায়ীরা অর্ধদিবস দোকানপাট বন্ধ রেখে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।

‎সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার জন্য একটি মহল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পরেছে।

তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং টরকী বন্দরে নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার দাবি করেন।

‎তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত রেজাউল শিকদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর ব্যবসায়ীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে পুলিশ অভিযান শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com