বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :

বরিশালে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত থাকায় স্টাফ ক্লোজড

আনন্দবার্তা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৫৭ বার

বরিশালের বেশ কয়েকটি হাসপাতালে হঠাৎ পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় বরিশাল জেনারেল হাসপাতালে ঢুকে টেকনিশিয়ান কাম টিকিট কালেক্টর জসীম মাতুব্বরকে দায়িত্বরত অবস্থায় না পেয়ে ক্লোজড করেন মন্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মলয় কৃষ্ণ বড়াল।

সোমবার (১১ মে) সকালে বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে সকলের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা লক্ষ্য ছিলো।

মন্ত্রী বলেন, বরিশাল জেনারেল হাসপাতালে একজন স্টাফকে অনুপস্থিত পেয়েছি, তিনি টিকিট কালেক্টর। ক্লোজড করেছি। ক্লোজড করতাম না, মিথ্যার আশ্রয় নেওয়ায় করেছি।

বরিশাল জেনারেল হাসপাতাল প্রসঙ্গে তিনি বলেন, এখানে প্রথম অভিযোগ পেয়েছি আউটডোরের ডাক্তাররা দেরিতে আসে। আর দ্বিতীয়টা হলো ক্লিনিকগুলোর দালালরা। তারা ভুল বুঝিয়ে হাসপাতাল থেকে রোগীদের নিয়ে যায়। আমি দালালদের গ্রেপ্তারে নির্দেশনা দিয়েছি। হাসপাতালের মধ্যে অনেক ময়লা আবর্জনা পেয়েছি, বাথরুমের অবস্থাও ভালো না। আউটডোরে ডাক্তার বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাম প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, হাম মোকাবেলায় একটি ভ্যাকসিনও আমাদের কাছে ছিলো না। সেই অবস্থায় আমাদের বেগ পেতে হয়েছে। এখন আমাদের স্টক রয়েছে। আল্লাহর কাছে অশেষ মেহেরবানি, যদি টিকা না পেতাম তাহলে চোখের পানি আর থামতো না।

সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে স্বাস্থ্যমন্ত্রী নগরীর আমানতগঞ্জে শিশু হাসপাতাল ও বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে বরিশালের জেলা প্রশাসক খাইরুল আলম সুমনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com