সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনকে অক্সিজেন সিলিন্ডার দিলেন প্যানেল মেয়র সুদাম

মোঃ আকবর আলী , ঠাকুরগাঁও
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৬১৭ বার
করোনা পরিস্থিতি মোকাবিলা করতে ও মানুষের চিকিৎসার কল্যাণের ব্যবহারের জন্য  ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনকে অক্সিজেন সিলিন্ডার দিলেন ঠাকুরগাও পৌরসভার  প্যানেল মেয়র, ওর্য়াড কাউন্সিলর ও চেম্বারের পরিচালক  সুদাম সরকার। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মাহবুবুর রহমানের কাছে ৮টি অক্সিজেন গ্যাস সিলিন্ডার হস্তান্তর করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রামকৃষ্ণ বর্মণ, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, প্যানেল মেয়র আবদুল কাইয়ুম চৌধুরী,  জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ৷ এসময় ঠাকুরগাঁও পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সুদাম সরকার ঠাকুরগাঁও জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতিরও দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগেও করোনা কালীন সময়ে বিভিন্ন সময় অনেক অসহায়, দুস্থ ও দরিদ্রসহ অসংখ্য মানুষকে সহযোগিতা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com