বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

র‌্যাব-৮ এর অভিযানে শয়তানের নিঃশ্বাস প্রতারক চক্রের এক সদস্য আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ বার

বরিশালে ‘শয়তানের নিঃশ্বাস’ নামক প্রত্যরক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

গ্রেপ্তারকৃত ব্যাক্তির নাম নাসির গাজী। তিনি পটুয়াখালী জেলার লাউকাঠি শ্রীরামপুর কালিকাপুর এলাকার রহিম গাজীর ছেলে।

আজ বুধবার সন্ধ্য সাড়ে ৬ টার দিকে পটুয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৮ এর খুদেবার্তা ও বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ওসি জানায়, বরিশালে সাধারণ মানুষকে শয়তানের নিশ্বাস নামে কোন কিছু ব্যাবহার করে তাদের টাকা,স্বণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়া চক্রের একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃতকে এবিষয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তথ্য প্রযুক্তি ও সিসি ফুটেজ বিশ্লেষন করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

এদিকে, শয়তানের নিশ্বাস নামের প্রত্যরক চক্রের সদস্য গ্রেপ্তারের খবরে থানায় হাজির হন গত ২০ সেপ্টেম্বর নগরীর ধান গবেষনা রোডে ভুক্তভোগী তাহমিনা বেগমের ছেলে ডাঃ তানভীর। তিনি জানান, তার মায়ের কাছ থেকে এই চক্র স্বর্নালঙ্কার ও নগদ ৪৫ হাজার টাকা নিয়ে যায়। তিনি চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com