মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটারকে দলে ভেড়াল ঢাকা ক্যাপিটালস

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার

আগামী ১৯ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। পাঁচ দলের আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের নিলাম। এরই মধ্যে টুর্নামেন্ট ঘিরে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

বিপিএলের নিয়ম অনুযায়ী, নিলামের আগে প্রতিটি দল সরাসরি সর্বোচ্চ দুজন বাংলাদেশি (এ ও বি ক্যাটাগরি) খেলোয়াড় এবং কমপক্ষে এক থেকে দুজন বিদেশি খেলোয়াড় দলে নিতে পারবে। সেটিকে কাজে লাগিয়ে নিলামের আগেই বড় চমক দেখিয়েছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস।

দেশি ক্রিকেটারদের মধ্যে তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় ঢাকা। এরপর পাকিস্তানের তারকা উইকেটকিপার ব্যাটার উসমান খানকেও দলে নেয় তারা। এবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ব্যাটার অ্যালেক্স হেলসকেও দলে নিয়েছে শাকিব খানের দল।

বিপিএলে বেশ পরিচিত মুখ অ্যালেক্স হেলস। গত বছরও ঢাকা ক্যাপিটালসের সঙ্গে চুক্তি করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ঢাকার সঙ্গে চুক্তি বাতিল করে হেলস খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। তার আগে খুলনা টাইগার্স ও দুরন্ত রাজশাহীর জার্সিতে খেলেছেন এই ইংলিশ টপ অর্ডার ব্যাটার।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী হেলস ইংল্যান্ডের জার্সিতে ১১ টেস্ট, ৭০ ওয়ানডে ও ৭৫ টি-টোয়েন্টি খেলেছেন। ৩৪ বছর বয়সী এই ব্যাটার ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৩০ এর বেশি গড় ও প্রায় ১৪০ স্ট্রাইক রেটে করেছেন ২০৭৪ রান।

উল্লেখ্য, এবারের বিপিএলের খেলোয়াড় নিলাম হবে দুই ধাপে। প্রথম ধাপে স্থানীয় ক্রিকেটারদের নিলাম ও দ্বিতীয় ধাপে বিদেশি ক্রিকেটারদের নিলাম। নিলাম থেকে কমপক্ষে ১৩ জন স্থানীয় ক্রিকেটারকে দলে নিতে হবে। প্রতিটি দল সর্বোচ্চ ১৬ জন স্থানীয় ক্রিকেটার নিবন্ধন করতে পারবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com