মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

বরিশালে অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট : একজনের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার

ট্রলারসহ অবৈধ পাই মশারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।

জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

পাশাপাশি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক জেলেকে এক মাসের কারাদণ্ড ও নগদ অর্থ জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশালের হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন- উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে মেঘনার শাখা নদী থেকে একটি ট্রলারসহ অবৈধ পাই মশারী জাল জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এছাড়া জব্দ ট্রলার নিলামে বিক্রির প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানিয়েছেন-অপর অভিযানে পাঙ্গাসের পোনা ধরার ফাঁদ সহ আটককৃত ভাড়াটিয়া জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড ও নগদ দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত জেলে আপন মোল্লা (৪৫) শরিয়তপুরের গোসাইয়ের হাট এলাকার বাসিন্দা মো. লাল মিয়া মোল্লার ছেলে। তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com