মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

বরিশালে মিষ্টি বিতরণের সময় দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার

শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায়ে উল্লাসিত হয়ে মিষ্টি বিতরণের সময় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ ছুরিকাঘাতে এক ছাত্রদল নেতা নিহত ও পাঁচজন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ সোমবার সন্ধ্যায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর মিশুকস্ট্যান্ডে।

নিহত রবিউল ইসলাম (২৫) জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ও আগরপুর গ্রামের বাসিন্দা কুয়েত প্রবাসী মিজানুর রহমান দুলাল হাওলাদারের ছেলে।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক সিকদার।

আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন-শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায় ঘোষনায় উল্লাসিত হয়ে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ ফকিরের নেতৃত্বে তার সমর্থকরা সোমবার সন্ধ্যার পরে আগরপুর বাজারে মিষ্টি বিতরন করছিলেন।

এসময় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শান্ত ইসলাম ও তার সমর্থকরা ঘটনাস্থলে পৌঁছে তাদের কাউকে দাওয়াত না দেয়ার বিষয়ে জানতে চায়।

এনিয়ে উভয়গ্রুপের মধ্যে বাগবিতন্ডার একপর্যায়ে হামলা ও সংঘর্ষ চলাকালীন পলাশ গ্রুপের সমর্থক ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলামকে ছুড়িকাঘাত করা হয়।

এছাড়া সংঘর্ষে উভয়গ্রুপের ৫ জন আহত হয়েছেন।

স্থানীয়রা গুরুত্বর আহত রবিউল ইসলামকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনার পর পুরো ইউনিয়নজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পরেছে।

খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে বাবুগঞ্জ থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com