সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

সালমানের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দিল পাকিস্তান

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৯৯ বার

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সালমান আলি আগার দুর্দান্ত সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে পাকিস্তান। ব্যাটিংয়ে পাকিস্তানের শুরুটা ভালো না হলেও, সালমান আলি আগার অপরাজিত ১০৫ রানের সুবাদে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৯৯ রান সংগ্রহ করে।

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আজ (১১ নভেম্বর) টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৩.২ ওভারে ৯৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল পাকিস্তান। ওপেনার সাইম আইয়ুব (৬), ফখর জামান (৩২) এবং বাবর আজম (২৯) দ্রুত প্যাভিলিয়নে ফেরেন।

তবে এরপর দলের হাল ধরেন সালমান আলি আগা ও হুসেন তালাত। তারা পঞ্চম উইকেটে ১২১ বলে ১৩৮ রানের বিশাল জুটি গড়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান। এই জুটিতেই দুজন ফিফটি পূর্ণ করেন। তালাত ৬৩ বলে ৬২ রান করে আউট হন।

তালাত আউট হলেও সালমান আলি আগা আক্রমণাত্মক খেলা চালিয়ে যান এবং ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ৮৭ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে ১০৫ রান করে অপরাজিত থাকেন। শেষদিকে মোহাম্মদ নওয়াজ ২৩ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেললে পাকিস্তানের স্কোর ২৯৯-এ পৌঁছায়।

শ্রীলঙ্কার হয়ে হাসারাঙ্গা ৫৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। এছাড়া, আসিথ ফার্নান্দো এবং থিকসানা প্রত্যেকে ১ করে উইকেট শিকার করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com