মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

রাজশাহী বিদেশী পিস্তুলসহ ৩ যুবক আটক

রাজশাহী প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৭০৬ বার
জুয়াড়ী আটক
ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে রাজশাহী মহানগরীতে বিদেশী পিস্তুলসহ ৩ যুবককে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। আজ সোমবার (২৮জুন) তাদেরকে আটক করা হয়।
তথ্য বলছে, গত ২৭ জুন ২০২১ রাজশাহীর বিভিন্ন অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৭ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, একটি বন্ধ রুমের ভেতরে দুইজন ব্যক্তি অস্ত্র নাড়াচাড়া করছে এবং পরে তার পাশে থাকা আরেক ব্যক্তির হাতে অস্ত্রটি তুলে দিচ্ছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর নজরে আসে।
পরবর্তীতে তাঁর নির্দেশনায় বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নিবারন চন্দ্র বর্মন  ও এসআই মোঃ গোলাম মোস্তফা ভাইরাল হওয়া ভিডিও পর্যালোচনা করে আসামীদের সনাক্ত করেন। এরপর গত ২৭ জুন ২০২১ বিকেল সোয়া ৪ টায় তারা অভিযান পরিচালনা করে বোয়ালিয়া মডেল থানার সাগরপাড়া হতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর গ্রামের মোঃ মাহাতাব আলীর ছেলে আসামী মোঃ সেলিম মুর্শেদ শাফিন (৪০)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী ভাইরাল হওয়া ভিডিও সংক্রান্তে জানায়, ভিডিওটি মোঃ নিলয় (২২) গোপনে ধারণ করে ফেসবুকে প্রচার করেছে। আটককৃত আসামীর দেওয়া তথ্যমতে ঐদিন সন্ধ্যা পেীনে ৬ টার দিকে বর্ণালীর মোড় হতে দাশপুকুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে আসামী মোঃ রানা হোসেন (৩২)কে আটক করে। এসময় তার কাছে থেকে ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তুল উদ্ধার হয়। পরবর্তীতে আটককৃত আসামী সেলিম ও রানাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com