মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

এনসিপিসহ নতুন তিন দলকে নিবন্ধন দিলো নির্বাচন কমিশন

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার

নতুন করে তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব দল হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, নতুন তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বুধবার (৫ নভেম্বর) এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। যে কেউ চাইলে ১২ নভেম্বর পর্যন্ত এসব দলের নিবন্ধন নিয়ে আপত্তি জানাতে পারবেন। নির্ধারিত সময় শেষে গেজেট প্রকাশ করা হবে।

ইসি সচিব আরও জানান, নিবন্ধনের জন্য আবেদন করা ৮টি দল চূড়ান্তভাবে যোগ্যতা অর্জন করতে পারেনি। এছাড়া নেজামে ইসলাম পার্টির বিষয়ে আদালতের আদেশের পর সিদ্ধান্ত নেওয়া হবে। অন্য তিনটি দলের বিষয়ে তদন্ত শেষে কমিশন মনে করেছে তারা নিবন্ধনের যোগ্য নয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com