শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

বরিশালে আওয়ামী লীগের মশাল মিছিল; আটক-৪

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ বার

বরিশাল নগরীতে মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। রোববার রাত ৮ টার নিকে নগরীর নথুল্লাবাদ বাস টার্মীনাল সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়ক এলাকায় আকস্মিক এ ঝটিকা মিছিল বের করে সংগঠনটি। এসময় তাদের ধাওয়া করে ৪ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

প্রতক্ষদর্শীরা জানান, রাত ৮ টার দিনে নথুল্লাবাস বাসস্টান্ড সংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের সামনে থেকে আকস্মিক মশাল মিছিল বের করে আওয়ামী লীগ নেতা কর্মীরা।

এসময় তারা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এমন স্লোগানসহ প্রধান উপদেষ্ঠা ড. মো: ইউনুছের বিরুদ্ধে নানান স্লোগান দেন। এক মিনিট ধরে চলা মিছিলটি নথুল্লাবাস বাসস্টান্ডের দিকে অগ্রসর হলে ঘটনাস্থলে থাকা ছাত্র জনতা তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এসম পালানোর সময় ৪ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্র জনতা।

আটকৃতরা হলো ৩০নং ওয়ার্ডর বাসিন্দা সাহাদাৎ হোসেন, দক্ষিন চহটা গ্রামের মো : জাকির হোসেন, বানারীপাড়ার চাখার এলাকার সজিব হাওলাদার ও বাইশালী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের মো : শাহীন শেখ।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মিছিল থেকে ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিষয়ে খোজ খবর নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

এদিকে গত ৫ আগেস্টের পর থেকে আত্মগোপনে ছিলো আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতা কর্মীরা। এতোদিন বরিশালে আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রকাশ্যে মিছিল করতে দেখা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com