মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

বিপুল পরিমান নিষিদ্ধ জাল উদ্ধার : একজনের কারাদন্ড

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার

বরিশাল নগরীর পাঁচটি গুদাম থেকে বিপুল পরিমান নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে পরিচালিত অভিযানে ভ্রাম্যমান আদালতের বিচারক এক ব্যবসায়ীকে এক বছরের কারাদন্ড দিয়েছেন। এছাড়া আরো চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দ কারাদন্ডাদেশ ও জরিমানার আদেশ দিয়েছেন।

এক বছর কারাদন্ডে দন্ডিত ব্যবসায়ী হলেন বরগুনার কাজীপাড়া এলাকার বাসিন্দা হযরত আলী সিকদারের ছেলে ও নগরীর পোর্ট রোড এলাকার নিউ ভাই ভাই ষ্টোর্সের মালিক আমিরুল ইসলাম (৪০)।

জরিমানা দেয়া ব্যবসায়ীরা হলেন-আমিরুল ইসলাম, তার ভাই জহিরুল ইসলাম, একই এলাকারবাসিন্দা নুরুল ইসলামের ছেলে জাকির হোসেন ও বরিশাল নগরীর পলাশপুরের বাসিন্দা রশিদ সিকদারের ছেলে আ. ছালাম।

নির্বাহী হাকিম মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দ জানিয়েছেন, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যানুযায়ী নগরীর পোর্ট রোড এলাকার জাল বিক্রির দোকানের পাচটি গুদামে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পাঁচটি গুদাম থেকে ৪০ বস্তা নিষিদ্ধ চায়না দুয়ারী ও ১৬ বস্তা কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ টাকা।

নিষিদ্ধ এসব জাল বিক্রির জন্য মজুদ করায় চারজনকে ২৬ হাজার টাকা জরিমানা ও একজনকে এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। উদ্ধারকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com