বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

সুপ্রিম কোর্টের ভেতরে বৈধ অস্ত্রসহ বরিশাল বিএনপি সাধারণ সম্পাদক জিয়াসহ আটক ২

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৯৮ বার

রাজধানীর রমনায় সুপ্রিম কোর্টের ভেতরে বৈধ অস্ত্রসহ প্রবেশের সময় দুই ব্যক্তিকে আটক করেছে স্পেশাল ব্যাঞ্চের টেকনিক্যাল ফোর্স।

রোববার (০৩ আগস্ট) সকালে ও দুপুরে তাদের পৃথকভাবে তাদের আটক করা হয়। তাদের দু’জনের নবায়নকৃত অস্ত্রের লাইসেন্স রয়েছে।

আটকৃতদের একজন রাজধানীর সূত্রাপুরের রুপচান লেনের প্রেস ব্যবসায়ী নাম. মোল্লা মোসলেহ এলাহী (৫৭)। সকাল ১০ টার দিকে আটকের পর ডিএমপির সুপ্রিম কোর্ট ইউনিট মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে।

আটকৃত অপরজন বিএনপির বরিশাল মহানগরীর সাধারণ সম্পাদক মো. জিয়াউদ্দিন শিকদার (৫৮)। তাকে দুপুর দেড়টার দিকে আটক করা হয়েছে। তবে এখনও ছাড়া পাননি তিনি।

জানা গেছে, মো. জিয়াউদ্দিন শিকদার ছাত্রদলের সমাবেশের উদ্দেশ্যে ঢাকায় এসেছেন। সুপ্রিম কোর্টের একজন বেঞ্চ অফিসারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে কোর্টে আসেন তিনি। আর মোল্লা মোসলেহ এলাহী এক আত্মীয়ের জামিনের বিষয়ে কোর্টে এসেছিলেন।

পুলিশ জানিয়েছে, আটকের পর তারা স্বীকার করেন যে, তারা জানতেন না সুপ্রিম কোর্ট এলাকায় বৈধ ও অবৈধ অস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com