বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

স্কুল ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৫১ বার

নিখোঁজের ১৯ দিন পর অস্টম শ্রেনীতে পড়ুয়া ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।

ঘটনাটি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নের পূর্ব কাদিরাবাদ গ্রামের।

নিহত অস্টম শ্রেনীর ছাত্রী মরিয়ম আক্তার ওই গ্রামের কবির হাওলাদারের মেয়ে।

আজ শনিবার বিকেলে নিহত মরিয়মের বাবা জানিয়েছেন, গত ৭ জুলাই নিজ শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব কাদিরাবাদ স্কুল থেকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে রহস্যজনক ভাবে মরিয়ম নিখোঁজ হয়।

যথাসময়ে মরিয়ম স্কুল থেকে বাড়ি ফিরে না আসায় স্কুল, সহপাঠী, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মরিয়মের কোন সন্ধান মেলেনি।

পরবর্তীতে গত ৮ জুলাই নিখোঁজের ঘটনায় তিনি (কবির হাওলাদার) কাজিরহাট থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

কবির হাওলাদার আরো জানান, গত ২৫ জুলাই সন্ধ্যায় স্থানীয় মিলন খান তাকে ফোন করে জানায় একই এলাকার মিরাজ বেপারীর পরিত্যক্ত টিনের ঘরের পাশের ডোবায় একটি লাশের অংশ ভাসছে।

খবর পেয়ে তিনি (কবির) ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের অর্ধগলিত অংশ বিশেষ দেখতে পেয়ে কাজিরহাট থানা পুলিশকে অবহিত করেন।

কাজিরহাট থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের একটি পায়ের অংশসহ শরীরের বিভিন্ন অংশ বিশেষ পরিত্যক্ত ডোবার থেকে উদ্ধার করে।

এসময় লাশের সাথে থাকা সবুজ স্কুল ড্রেস এবং কালো রঙ্গের কোমর বন্ধনী এবং স্কুল ব্যাগ দেখে মরিয়মের বাবা লাশ সনাক্ত করেন।

ওসি আরও জানিয়েছেন, উদ্ধার হওয়া লাশের অংশ বিশেষ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় নিহত মরিয়মের বাবা কবির হাওলাদার বাদী হয়ে কাজিরহাট থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com