বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

“জি.পি.এ-৫ প্রাপ্তদের তাৎক্ষণিক সংবর্ধনা দিল ছাত্রশিবর”

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৭৪ বার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা প্রদান করা হয়।

আজকের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও বরিশাল মহানগর ছাত্রশিবির সভাপতি “রিয়াজুল ইসলাম”। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, অফিস সম্পাদক ইকরামুর রহমান,উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও মেট্রোপলিটন কলেজের ব্যবস্থাপনা পরিচালক সাইদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক নাজমুল হক, সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম ইয়ামিন, ছাত্রকল্যাণ সম্পাদক আবির হোসেন নোমান ও সাংস্কৃতিক সম্পাদক মাহাথির মহিউদ্দিন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, আগামীতে তোমাদের আরো বড় চ্যালেঞ্জ নিতে হবে। তোমরা ২৪শের আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের উত্তরসূরী।

তোমরা মুগ্ধ শান্তর মতো দেশের জন্য ভূমিকা রাখবে। ছাত্রশিবিরকে তোমরা সবসময় সহযোগী ও বন্ধু হিসেবে সাথে পাবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে অন্যান্য মেহমানবৃন্দ তাদের আলোচনায় শিক্ষার্থীদেরকে ইবনে সিনা ও ইবনে হাইসামসহ বিভিন্ন দার্শনিকদের মতো জীবন গড়ে অগ্রসর ভূমিকা পালন করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com