মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বরিশালে ডেঙ্গুতে নারীর মৃত্যু : ২৪ ঘণ্টায় ১৪৯ আক্রান্ত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৬৭ বার

বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঝুমুর বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বরগুনার বেতাগী উপজেলার শারিশামুড়ি এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান।

স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ১৪৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে বরগুনা হাসপাতালে সর্বাধিক ৮৭ জন ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৫ জন, বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে সাতজন, পটুয়াখালীতে ২১ জন, পিরোজপুরে সাতজন এবং ভোলায় একজন ডেঙ্গু আক্রান্ত রোগী হয়েছেন।

বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৪৭৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকহারে বাড়ছে। মশা নিয়ন্ত্রণ করা না গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এজন্য সবাইকে বাড়ির আশপাশ পরিস্কার রাখতে হবে এবং মশার কামড় থেকে নিজেকে সুরক্ষায় রাখতে হবে।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার পাশাপাশি নাগরিকদের নিজ দায়িত্বে সচেতন ও সতর্ক থাকার জন্য তিনি আহবান করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com