বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা নতুন তিন মামলায় ফের গ্রেপ্তার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৯০ বার

বরিশাল-৫ (সদর) আসনের সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জেবুন্নেছা আফরোজকে ফের নতুন তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৭ জুন) শেষ কার্যদিবসে বরিশাল জেলহাজত থেকে আদালতে আনা হয়েছিলো জেবুন্নেছা আফরোজকে।

সে সময় তার নামে দায়ের হওয়া আরো তিনটি মামলায় গ্রেপ্তারের আবেদন করে পুলিশ।

আদালতের বিচারক তিনটি মামলায় জেবুন্নেছাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাতে এ তথ্য জানিয়েছেন কোতোযালি মডেল থানার ওসি মিজানুর রহমান।

ওসি আরও বলেন, বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ দুটি মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন।

মঙ্গলবার তার নামে দায়ের হওয়া আরও তিনটি মামলায় শোনএ্যারেস্ট দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ফলে হত্যার অভিযোগসহ পাঁচটি মামলায় গ্রেপ্তার হয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন সাবেক সাংসদ জেবুন্নেছা আফরোজ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com