শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

চরের মাটি কেটে নেওয়ার সময় ১৪ শ্রমিক আটক

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৬৯ বার

ইট ভাটার জন্য বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীর চরের মাটি অবৈধভাবে কেটে নেওয়ার সময় ১৪ জন শ্রমিককে ছয়টি মাটি ভর্তি ট্রলারসহ আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা সবাই কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বানারীপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল ঘরামীর পরিচালনাধীন ব্রাক্ষ্মনকাঠি গ্রামের মেসার্স শুভ এন্টারপ্রাইজ নামক ইটভাটার শ্রমিক।

আটককৃত শ্রমিকরা হলেন- আল-আমিন খান, বিল্লাল হোসেন, মো. নুরুজ্জামান, আব্দুল হাই, ফরিদ হোসেন, আব্দুল মজিদ. ইউসুফ আলী, শরিফুল ইসলাম, মাসুম বিল্লাহ্ গাজী, মো.হযরত বিল্লাহ, মো. নুরুল হক, ইসরাফিল খান, মো, ইশার আলী ও ইসমাইল গাজী। আটককৃতরা সবাই সাতক্ষীরা জেলার শ্যামনগর এলাকার বাসিন্দা।

সোমবার (১৬ জুন) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা নদীর চরের মাটি অবৈধভাবে কেটে নেওয়ার সময় সোমবার দুপুরে মাটিভর্তি ছয়টি ট্রলারসহ উল্লেখিত ১৪ জন শ্রমিককে আটক করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে ওইদিন শেষকার্যদিবসে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ইটভাটার মালিক আব্দুল জলিল ঘরামীর ছেলে ও ভাটার পরিচালক সৌরভ ঘরামী বলেন, ভাটার জন্য নদীর চরের মাটি নয়; ব্যক্তি মালিকানাধীন জমির মাটি তারা ক্রয় করেছেন।

অপরদিকে সন্ধ্যা নদীর তীরবর্তী বাসিন্দারা অভিযোগ করে বলেন, উপজেলার ইটভাটাগুলোর ইট তৈরীর জন্য নদীর তীরে জেগে ওঠা চর ও ফসলি জমির মাটি অবৈধভাবে কেটে নেয়ায় নদীর ভাঙন তীব্র আঁকার ধারণ করেছে। এতে শত শত পরিবার নিঃস্ব হয়ে পরেছেন। আর ভাটার মালিক ও মাটি বিক্রেতারা আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন।

সূত্রে আরও জানা গেছে, স্থানীয় একটি প্রভাবশালী চিহ্নিত চক্র বছরের পর বছর ধরে সন্ধ্যা নদীর বিভিন্ন এলাকার চর ও ফসলি জমির মাটি কেটে ভাটায় বিক্রি করছেন। আবার অনেক ভাটা মালিকদের বিরুদ্ধে সরাসরি ভেক্যু ও শ্রমিক দিয়ে চর ও ফসলি জমির মাটি কেটে নেয়ার অভিযোগ রয়েছে।

বানারীপাড়া উপজেলার সিংহভাগ ইটভাটার বৈধতা না থাকার পাশাপাশি ভাটাগুলোতে প্রকাশ্যে কাঠ পোড়ানোরও অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com