শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

সড়ক দুর্ঘটনায় বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী নিহত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১০৩ বার

বরিশাল-ঢাকা মহাসড়কে পৃথক দূর্ঘটনায় ছাত্র ১ নিহত ও ১০ জন আহতের খবর পাওয়া গেছে। নিহতের নাম জুয়েল হাওলাদার (২৩)। নিহত জুয়েল গৌরনদী উপজেলার চন্দ্রহার গ্রামের শুক্কুর হাওলাদারের ছেলে। সে বরিশাল সরকারি বিএম কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র এবং ছাত্রদলের কর্মী ছিলো।

জানা গেছে, ঈদুল আজহার দিন শনিবার রাত এগারটার দিকে মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকার সাজু পাম্পের সামনে বেপরোয়াগতির পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ছাত্রদল কর্মী জুয়েল মারা যায়।

এঘটনায় মোটরসাইকেল আরোহী জুয়েলের বন্ধু হৃদয় দাস গুরুত্বর আহত হয়ে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অপরদিকে রোববার দুপুর সাড়ে বারটার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার মদিনা ষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় মাহেন্দ্রা উল্টে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন।

গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, খবরপেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুইটি ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, আহতদের উদ্ধারের পাশাপাশি দূর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com