রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

বরিশালে চাঁদাবাজি মামলায় বিএনপি যুবদল ও সেচ্ছাসেবক দলের ৭ নেতা কর্মী জেলহাজতে

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৮৩ বার

বরিশালের হরিনাফুলিয়ায় দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে নৃশংসভাবে কুপিয়ে জখম করার অভিযোগে দায়েরকৃত মামলার ৭ জন আসামিকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১ জুন) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ ফারুক হোসেন এ নির্দেশ প্রদান করেন। এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন বাদী পক্ষের আইনজীবী এইচ এম মজিবর রহমান সবুজ।

জেলহাজতে যাওয়া আসামিরা হলেন- নগরীর ২৬ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মো. জিয়াউর রহমান, সদস্য সচিব মো. হুমায়ুন কবির রিপন ওরফে ফেন্সি রিপন, ২৬ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সাইদুল ও ২৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক মিথুন খান সহ ৭ জন।

উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আসামিরা রোববার এক সঙ্গে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক ওই আদেশ দেন।

চলতি বছরের ১০ ফ্রেব্রুয়ারী বরিশাল কোতয়ালী মডেল থানায় নামধারী ১৫ জন সহ অজ্ঞাতনামা ২০/৩০ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেছিলেন সহকারী আইনজীবী মো. আসাদুল আহসান হাং আসলাম।

মামলা সূত্রে জানা যায়, বাদীর ফুফাতো ভাই হলেন ভিকটিম মো. শেখ সাদী। সে একজন ইট বালু ব্যবসায়ী। ২০২৫ সালের ২ ফ্রেব্রুয়ারী রাত সাড়ে নয়টায় নগরীর ২৬ নং ওয়ার্ড ‘ হরিনাফুলিয়া এমদাদিয়া মাদ্রাসা ‘ এর পশ্চিম পার্শ্বে মামলার সাক্ষীরা ড্রেজারের পাইপ সংযোগ করছিল। তখন আসামীরা হাতে অস্ত্র নিয়ে ঘটনাস্থলে বালু ফেলে ব্যবসা করতে হলে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে ভিকটিম মো. শেখ সাদীর কাছে। সাক্ষীরা প্রতিবাদ করলে আসামীরা তাদের মারধর করে ৫/৭টি পাইপ ভেঙ্গে ২০ ফুট লম্বা ৬ ইঞ্চির ২০টি পাইপ নিয়ে যায়। পরের দিন অর্থাৎ ৩ ফ্রেব্রুয়ারী রাতে মামলার ৩ নং সাক্ষীকে নামিয়ে ১ নং সাক্ষী মো. শেখ সাদী ‘ বরিশাল-ঝালকাঠি মহাসড়কের রুপাতলী জাগুয়া কলেজের উত্তর পার্শ্বে গ্যাসের গোডাউন গেটের সামনে’ যাবার সময় আসামীরা তাকে এলোাপাথারীভাবে ২ হাত ২ পা কুপিয়ে জখম করে। ঘটনার পর আহতকে শেবাচিম হাসপাতালে ভর্তি করলেও কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com