শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

বরিশালে ডিএফও কবির যোগদানের পরই আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৫৬ বার

বরিশাল বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারী যখন যেখানে কর্মরত ছিলেন সেখানেই রেখেছেন ব্যাপক অনিয়ম ও দুর্নীতিসহ নারী কেলেঙ্কারির ঘটনা।

সম্প্রতি বরিশালে এসে ‘আউটসোর্সিং সরবরাহের দরপত্র’ এর বিজ্ঞাপন দিয়ে সমালোচনার পাত্র হয়ে উঠেছেন তিনি। তার বিরুদ্ধে রয়েছে প্রধান কার্যালয়ে নানা অভিযোগ। অপকর্ম করতে গিয়ে একাধিক মামলা সহ জেলহাজতেও গিয়েছিলেন তিনি। তবুও অদৃশ্য ক্ষমতাবলে চাকুরির কর্মস্থল লবিং তদবিরে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন।

প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে- চারটি সি.আর মামলা, ফ্যামিলি কোর্ট দুইটি মামলাসহ অফিসিয়াল মামলা চলমান রয়েছে। স্ত্রীসহ একাধিক নারীর সাথে সুসম্পর্ক গড়ে তোলা তাদের অর্থ কূটকৌশলে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।

এ সকল অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে ধরে চলতি বছরের ৯ এপ্রিল ডিএফও কবির হোসেন পাটোয়ারীর স্ত্রী খাদিজা বেগম ঢাকা আগারগাঁও বন ভবনের প্রধান বন সংরক্ষকের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের তথ্যমতে, চাঁদপুর জেলার মতলব উপজেলার তুষপুর (উত্তর বারগাঁও) গ্রামের মৃত মোশারেফ হোসেন পাটোয়ারীর ছেলে হলেন- ডিএফও মো. কবির হোসেন পাটোয়ারী।

তার বিরুদ্ধে ঢাকা ও খুলনা ও চট্ট্রগ্রাম সহ কয়েক জেলায় দুর্নীতি ও প্রতারণাসহ নারী ও শিশু নির্যাতনের মামলা চলমান রয়েছে এবং একাধিকবার জেলহাজতেও গিয়েছিলেন।

সরকারি একজন পদস্থ কর্মকর্তা হয়ে চাকুরি জীবনে যেখানেই কর্মরত ছিলেন সেখানেই একের পর এক অপকর্মে লিপ্ত রয়েছেন।

বরিশালে এমন তথ্য প্রমাণ যুক্তিগতভাবে ছড়িয়ে পড়া মাত্রই তার কার্যক্রম নিয়ে সিংহভাগ কর্মকর্তা কর্মচারীদের মনে নানা প্রশ্নের দানা বেধেছে।

খুলনা বিভাগ থেকে মাস কয়েক পূর্বে বরিশালে যোগদান করার পরই গত ১৭-০৫-২০২৫ইং তারিখে ‘আউটসোর্সিং সরবরাহের দরপত্র’ একটি প্রকাশ করেন।

যা নিয়ম বহির্ভূতভাবে এ বিজ্ঞাপন দেওয়া হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা ব্যক্ত করেন। নাম উল্লেখ না করার শর্তে এক কর্মকর্তা বলেন- বিষয়টি নিয়ে গোপনে ঢাকা অফিসে আমি আলোচনা করেছিলাম। কিন্তু ঢাকা অফিস থেকে লিখিত অভিযোগ চায়। অভিযোগ পেলেই ওই বিজ্ঞাপনের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।

তবে প্রমাণ উপস্থাপন করে জানান দেন- ঢাকা সিপিটিইউ পরিকল্পনা মন্ত্রণালয় যোগাযোগ করলে এর প্রমাণ মিলবে। আর বরিশালে যোগদানের পর থেকে কতিপয় অসাধু ঠিকাদারের সাথে উঠাবসা শুরু হয়।

সরকারি গাড়ি ব্যবহার করে গভীর রাত পর্যন্ত বাহিরে এবং কাশিপুর ডাকবাংলোতে আড্ডা জমায়। যা যে কেউ খোঁজ নিলেই প্রমাণ মিলবে।

এ বিষয়ে ডিএফও মো. কবির হোসেন পাটোয়ারী মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি। অফিসের এক সূত্র জানায়- মুঠোফোনে সেইভ নম্বর ছাড়া রিসিভ করেন না তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com