মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

বরগুনায় গণপিটুনিতে ডাকাতের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১০০ বার

বরগুনার বামনায় ডাকাতির প্রস্তুতিকালে গুলি ও গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) দিবাগত রাত আড়াইটার দিকে বামনা উপজেলা ডৌয়াতলা ইউনিয়নের হোগলপাতি এলাকা থেকে তাকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত আনোয়ার হোসেন রিপন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার লক্ষণা গ্রামের মতি সরদারের ছেলে। এসময় ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা, একটি পাইপগান ও একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা সূত্রে জানা যায়, বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের হোগলপাতি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আনোয়ারকে দেখে ফেলেন নৈশপ্রহরীরা। এসময় তারা স্থানীয়দের বিষয়টি জানালে স্থানীয়রা জড়ো হয়।

নিজেকে বাঁচাতে আনোয়ার তার পাইপগান থেকে গুলি ছোড়েন। এর জবাবে স্থানীয় সুমন জমাদ্দার তার বৈধ অস্ত্র দিয়ে আনোয়ারের পায়ে গুলি করেন। এসময় স্থানীয় উত্তেজিত জনতা আনোয়ারকে মারধর করেন।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৫ মে) দুপুর ১২টার দিকে মারা যান তিনি। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা, একটি পাইপগান ও একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।

বামনা থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনোয়ারকে উদ্ধার করে বামনা হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আনোয়ারের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com