শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

পুলিশ হেফাজত থেকে পলায়ন : নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৭৮ বার

পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা খালেদ খান রবিনকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রবিন বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

আজ বৃহস্পতিবার (১৫ মে) ভোররাতে ঢাকার দক্ষিণখান কেসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া রবিনকে গ্রেপ্তারের জন্য বরিশাল নগরীসহ ঢাকার বিভিন্নস্থানে অভিযান চালায় পুলিশ।

শেষে তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ভোররাতে ঢাকার দক্ষিণখান কেসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় রবিনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্রমতে, এর আগে বুধবার (১৪ মে) বিকেলে নগরীর আমতলার মোড় এলাকায় জনতা খালেদ খান রবিনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোর্পদ করা হয়। আহত অবস্থায় পুলিশ তাকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কৌশলে সেখান থেকে রবিন পালিয়ে যায়।

এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের স্টিমার ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com