শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

বরিশালে আমু, সাদেক ও খোকনসহ ২৭৪ জনের বিরুদ্ধে মামলা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১১৪ বার

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুফাতো ভাই ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, তার স্ত্রী লুনা আব্দুল্লাহ, অপর ফুফাতো ভাই আবুল হাসানাত আব্দুল্লাহর জেষ্ঠ পুত্র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, আমির হোসেন আমুসহ আওয়ামী লীগের ২৪৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারযুক আব্দুল্লাহ।

বুধবার (১৪ মে) দিবাগত রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মানিক চন্দ্র সাহা এজাহারের বরাত দিয়ে জানান, ২০২৪ সালের ২৬ জুলাই আসামিরা নগরীর সরকারি হাতেম আলী কলেজের পশ্চিম পাশের খ্রীস্টান মিশনারী দাতব্য সংস্থা সংলগ্ন রাস্তার ওপর বিস্ফোরণ ঘটিয়ে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়েছে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে (মামলা নম্বর ৩৭, তারিখ: ১৪ মে ২০২৫)।

মামলায় উল্লেখিত আসামি ছাড়াও অন্যান্য উল্লেখযোগ্যরা হলেন-জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হারিছুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ সেরনিয়াবাত, সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি, জেলা পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলাম ওরফে ইটালী শহিদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com