মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

ববির উপাচার্য শুচিতা শরমিনের পদত্যাগের এক দফা দাবিতে পাঠদান বন্ধসহ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১০৫ বার

উপাচার্য শুচিতা শরমিনের পদত্যাগের এক দফা দাবিতে আজ সোমবার থেকে পাঠদান বন্ধসহ বরিশাল বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

সোমবার থেকে পাঠদান বন্ধসহ বরিশাল বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। সকালে প্রশাসনিক ভবনের সামনে ‘এক দফা এক দাবি, ভিসি তুই কবে যাবি’ এই স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষকদেরও উপস্থিত হতে দেখা যায়।

এর আগে, রোববার (১১ মে) শিক্ষার্থীরা তাদের দাবি উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের প্রতি বিভাগের শিক্ষকদের কাছে চিঠি প্রদান ও রাতে মহাসড়কে মশাল মিছিল বের করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের চেয়ারম্যানসহ সকল শিক্ষকদের কাছে খোলা চিঠি দিয়েছি। উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

তারা আরও বলেন, শাটডাউন কর্মসূচি ঘোষণা দিলেও সেমিস্টার ফাইনাল পরীক্ষা, পরিবহন সেবা, লাইব্রেরি ও মেডিক্যালসহ অন্যান্য জরুরি সেবা এর আওতামুক্ত থাকবে। তবে অব্যাহত থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের শাটডাউন।

শিক্ষার্থীরা বলেন, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা ব্যতীত সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন আন্দোলনের কারণে আমাদের আর পিছনে ফিরে যাওয়ার ন্যূনতম জায়গা নেই।

তাই দাবি আদায়ের এই আপসহীন লড়াইয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সমর্থনে আমরা আজ ১২ মে থেকে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক শাটডাউন ঘোষণা করেছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি ও উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরিমনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো সাড়া দেননি।

উল্লেখ্য, চলমান কর্মসূচিতে ক্যাম্পাস ও মহাসড়কে মশাল মিছিল, মহাসড়ক অবরোধ, ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি, উপাচার্যের বাসভবনে তালা, সংবাদ সম্মেলনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com