বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে বিএনপি নেতার বাড়ি থেকে  যুবলীগ নেতা বাবু গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১২৭ বার

ঝালকাঠিতে বিএনপি নেতার বাড়ি থেকে  আমির হোসেন আমুর ভাইজি জামাই যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবু (৪০) গ্রেফতার হয়েছে ।

রবিবার (১১ মে) সকাল ১১ টায় সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের  রাজপাশা গ্রাম থেকে  উপজেলা  বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ  জিয়াউল ইসলাম জুবায়ের এর  রাজপাশা’র গ্রামের বাড়ি থেকে ইউনিয়ন  যুবলীগের সহসভাপতি  সাইফুল ইসলাম বাবুকে (৪০) গ্রেফতার করে  শেখেরহাট ক্যাম্প  পুলিশ।

আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর  আপন চাচাত ভাই  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  জিয়াউদ্দিন সুজনের  মেয়ে  ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক  নাজিয়া হাসান নুরহানকে বিয়ে করে  বাবু আমুর   মির্জাপুর গ্রামের বাড়িতে তত্ত্বাবধায়ক হিসেবে বসবাস করতো।

স্থানীয় সূত্রে জানা গেছে,   বিনেপি নেতা জুবায়ের  ও  বাবুর বাড়ি সদর উপজেলার রাজপাশা গ্রামে। সরকার পরিবর্তনের পর বাবু প্রায়ই বিএনপি নেতা জুবায়েরের বাড়িতে রাত্রিযাপন করতেন।

শনিবার রাতেও তিনি সেখানে অবস্থান করছিলেন।  রবিবার সকালে জুবায়েরের বাড়ির সামনে থেকে শেখেরহাট ক্যাম্পের পুলিশ তাকে আটক করে। পরে তাকে ঝালকাঠি সদর থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে  ঝালকাঠি  শহরে   বিএনপির মিছিলে বোমা হামলার অভিযোগে দায়ের হওয়া   একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয় ।

বাবু শেখেরহাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ  মো. মনিরুজ্জামান বলেন  বাবুকে বিস্ফোরোক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেখেরহাট ক্যাম্পের পুলিশ তাকে ক্যাম্পের সামনে থেকে গ্রেফতার করেছে। তার নামে কোন মামলা ছিল না। সন্ধগ্ধি আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

ঝালকাঠি সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক  সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের বলেন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবু কোনদিন আমার বাড়িতে ছিল না, সে আমার বাড়ি থেকে গ্রেফতার হয়নি।

পুলিশ ফাড়িতে ডেকে নিয়ে তাকে গ্রেফতার করেছে বলে শুনেছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com