মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

ঝিনাইদহের শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৪৯ বার

ঝিনাইদহের শৈলকুপায় পুকুরের পানিতে ডুবে হাবিবা নামের চার বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের দোহারো গ্রামে এ ঘটনা ঘটে। হাবিবা ওই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলা করছিল শিশু হাবিবা।

একপর্যায়ে কিছু সময় পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। পরে বাড়ির পাশের একটি পুকুরে তার দেহ ভাসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com