রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

ইমাম নিয়ে বিরোধ : যুবদল কর্মী রক্তাক্ত জখম

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১১০ বার

মসজিদের ইমামকে রাখা ও না রাখাকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে সৃষ্ট বিরোধের জেরধরে যুবদল কর্মী শেখ আল মামুন বাবুকে (৩৫) পাথর দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়েছে। স্থানীয়রা গুরুত্বর আহতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বিল্বগ্রাম বাজারের।

আজ শুক্রবার দুপুরে আহত যুবদল কর্মী শেখ আল মামুন বাবু অভিযোগ করে বলেন, বিল্বগ্রাম মৃধা বাড়ির মসজিদের ইমাম নির্ধারন নিয়ে স্থানীয় মৃধা ও সরদার বংশের মধ্যে বিরোধ চলে আসছে। বিরোধ মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিকবার বৈঠকে বসা হয়। এসময় আমি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কথা বলায় সরদার বংশের লোকজন ক্ষিপ্ত হয়।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমি (বাবু) বিল্বগ্রাম বাজারে বসে চা পান করছিলাম। এসময় সরদার বংশের ভাড়াটিয়া লোকজনে অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। হামলাকারীরা পাথর দিয়ে আঘাত করে আমার মাথা থেতলে দেয়।

এ ঘটনায় অভিযুক্ত জামান শরীফ ও তার সহযোগি শহিদুল ইসলাম, মাসুদ সরদার, বেল্লাল সরদার ও সিজান সরদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com