রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

মোবাইল কোর্টের টাকা আত্মসাৎতের অভিযোগে আগৈলঝাড়ায় নিবার্হী কর্মকর্তার অফিসের সার্টিফিকেট সহকারীর বিরুদ্ধে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১০৫ বার

বরিশালের আগৈলঝাড়া উপজেলা নিবার্হী কর্মকতার্র কার্যালয়ের দুই অফিস সহায়ক একই অফিসের সার্টিফিকেট সহকারী ছিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মোবাইল কোর্টের টাকা আত্মসাৎতের অভিযোগে বরিশাল জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ কারনে ছিদ্দিকুর রহমান বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে তাদের অফিসে যাওয়া ও আসার পথে হয়রানী, ভয়ভীতি এবং প্রান নাশের হুমকি দিচ্ছে।

এ বিষয়ে গত ২৭ এপ্রিল বরিশাল বিভাগীয় কমিশনার ও পুনরায় জেলা প্রশাসকের কাছে পৃথক ভাবে লিখিত অভিযোগ দায়ের করেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তার ফারিহা তানজিনের অফিসের অফিস সহায়ক আমীর আলী ও বিলকিস আক্তারের মোবাইল কোর্টের পাওনা টাকা ভুয়া স্বাক্ষর দিয়ে একই অফিসের সার্টিফিকেট সহকারী ছিদ্দিকুর রহমান আত্মসাৎ করেন।

এ কারনে অফিস সহায়ক দুইজনের স্বাক্ষরিত অভিযোগ গত ২৫ মার্চ বরিশাল জেলা প্রশাসকের কাছে দায়ের করেন। কেন জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে একারনে নিবার্হী কর্মকতর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী ছিদ্দিকুর রহমান বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে তাদের অফিসে যাওয়া ও আসার পথে হয়রানী, ভয়ভীতি এবং প্রান নাশের হুমকি দিয়ে আসছে।

এ কারনে তারা গত ২৭ এপ্রিল বরিশাল বিভাগীয় কমিশনার ও পুনরায় জেলা প্রশাসকের কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী ছিদ্দিকুর রহমান তার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা দাবী করে বলেন, তারা দুইজনে পিয়ন, যার কারনে তারা শিক্ষিতও কম। কার কাছে কি অভিযোগ করতে হয় তা তারা জানেন না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com