শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

গাজীপুরে যৌথবাহিনির অভিযানে ৫৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২০ কোটি টাকার বনভূমি উদ্ধার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৯০ বার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাতখামাইর বিটের তেলিহাটি ও পেলাইদ মৌজায় একটি বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

আজ শনিবার (২৬ এপ্রিল) শ্রীপুর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, ঢাকা বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে সদ্য নির্মিত ৫৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ অভিযানের মাধ্যমে প্রায় ৪.০০ একর বনভূমি জবরদখলমুক্ত করা সম্ভব হয়। উদ্ধারকৃত বনভূমির আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা।

বন, বনভূমি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে বন অপরাধ ও জবরদখল প্রতিরোধে এ ধরনের যৌথ অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com