মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

দাদপুর জি.আর কলেজে ভাংচুর ও লুটপাটের অভিযোগ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১০৫ বার

কলেজের জায়গা নিজেদের দাবী করে অতর্কিত হামলা চালিয়ে কলেজের ঘর-দরজা,আসবাবপত্র,ল্যাপটপ,কম্পিউটার ভাংচুরসহ লুটপাট করেছে প্রতিপক্ষরা।

আজ শনিবার ভোর ৬ টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সলঙ্গা থানার দাদপুর জি.আর ডিগ্রী কলেজে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ১৫ জনকে আসামী করে কলেজের অধ্যক্ষ জামাল উদ্দীন সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, শনিবার ভোরে এলাকার চিহ্নিত কামাল হোসেন গংয়েরা পূর্ব শক্রতার জের ধরে মহাসড়ক সংলঘ্ন কলেজের ৮ শতক জমি নিজেদের দাবী করে।

বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালিয়ে কলেজের সীমানা পিলার,৩টি টিনশেট ঘর,চেয়ার-টেবিল,আসবাবপত্র, ল্যাপটপ ভাংচুর ও ৪টি কম্পিউটার সেট চুরিসহ প্রায় ১০/১২ লাখ টাকার ক্ষতি সাধন করে।

এ সময় কলেজে পাহাররারত নাইটগার্ড তাদের এ তান্ডব,দৃশ্য দেখে ভয়ে পালিয়ে গিয়ে কলেজের অধ্যক্ষকে বিষয়টি ফোনে জানায়।তাৎক্ষনিক খবর পেয়ে কলেজের অধ্যক্ষ জামাল উদ্দীন,সকল শিক্ষক কর্মচারীরা এসে ভাংচুর করা ঘর-দরজা,চেয়ার- টেবিল,আসবাবপত্র পড়ে থাকাসহ সিমানা পিলার ও কক্ষগুলো দেখতে পায়।হামলাকারী ও লুটপাটের মুল হোতা, চিহ্নিত কামাল হোসেন দাদপুর গ্রামের মৃত মজিবর রহমানে ছেলে ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার একটি টেকনিক্যাল ইনস্টিটিউট এন্ড কলেজের অধ্যক্ষ বলেও জানা গেছে।

অভিযোগকারী দাদপুর জি.আর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন সাংবাদিকদের জানান,পূর্ব শক্রতার জের ধরে কলেজের নামে খারিজ-খাজনাকৃত ৮ শতক বৈধ জমিকে কামাল বাহিনী নিজেদের দাবী করে অতর্কিত ভাবে তারা কলেজের সিমানা পিলার,তিনটি কক্ষ ভাংচুর,৪টি কম্পিউটার চুরিসহ ১০/১২ লাখ টাকার ক্ষতি সাধন করে।

পরে নাইট গার্ডের ফোন পেয়ে আমরা ঘটনা স্থলে এসে ভাংচুর অবস্থায় সবকিছু দেখতে পাই। থানায় অভিযোগ করেছি।দোষীদের দ্রুত গ্রেফতার পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নিমিত্বে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।এ বিষয়ে

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান,ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com