বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বোয়ালমারীতে ২২২পিস ইয়াবাসহ র‍্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক

এহসান রানা , ফরিদপুর
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৯২৫ বার
ফরিদপুর র‍্যাব-৮ এর একটি দল বোয়ালমারীতে বৃহস্পতিবার (২৪জুন) বিকেলে অভিযান চালিয়ে ২২২পিস ইয়াবাসহ জুয়েল রানা (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এ ঘটনায় র‍্যাবের ডিএডি শেখ ইসরাইল আমিন  বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে। মামলাসুত্রে জানাযায়, ফরিদপুর র‍্যাব-৮ এর একটি দল মাদক বিরোধী অভিযান ও নিয়মিত টহল চলাকালীন সময়ে বৃহস্পতিবার বিকাল চারটায় বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে অবস্থান করছিল।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সাতৈর বাজারের স্লুইস গেটের উপরে একযুবক মাদকসহ অবস্থান করছে।তাৎক্ষনিক ঘটনা স্থলে পৌছে ঐ যুবককে আটক করে দেহ তল্লাশি করলে ২২২পিস ইয়াবা পাওয়া যায়। এসময় তার কাছ থেকে ১৫০সিসি পালসার মটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত যুবক উপজেলার ময়না ইউনিয়নের বেলজানী গ্রামের মোঃ রুহল মাতুব্বরের ছেলে মোঃ জুয়েল রানা। রাতেই মাদক সহ ঐ যুবককে র‍্যাব বোয়ালমারী থানায় হস্তান্তর করে এবং জুয়েল রানার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
শুক্রবার দুপুরে মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল রানা (২৪) কে বোয়ালমারী থানা থেকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোঃ নুরুল আলম বলেন, র‍্যাবের হাতে মাদক সহ আটক জুয়েলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে,  শুক্রবার দুপুরে  তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com