রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

বরিশালে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবনে বুলডোজার হামলা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৮ বার

আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বরিশালের বাসভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে নগরীর কালীবাড়ি রোডে অবস্থিত তার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ২টার দিকে শত শত বিক্ষুব্ধ ছাত্র-জনতা আমির হোসেন আমুর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

কিছুক্ষণ পরই বুলডোজার দিয়ে ভবনটি গুড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন।

আমির হোসেন আমুর এই বাড়িটি বরিশালে ‘হোয়াইট হাউজ’ নামে পরিচিত ছিল। এর আগেও, ২০২৪ সালের ৫ আগস্ট এই বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। তবে এবার বিক্ষুব্ধ জনতা আরও আগ্রাসী হয়ে সরাসরি বুলডোজার ব্যবহার করে ভবনটি গুঁড়িয়ে দেয়।

সম্প্রতি ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ও বরিশালে সেরনিয়াবাত ভবনে হামলার পর থেকেই রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় এবার আমির হোসেন আমুর বাসভবনেও হামলা চালানো হলো।

২০২৪ সালের নভেম্বরে, আমির হোসেন আমুকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ মোট ১৫টি মামলা রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com