বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বরিশাল-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ঘোষণা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৫ বার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকার মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী বাংলাদেশ মজলিসে মুফাচ্ছিরিন কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইলেকশন কমিশনের সিদ্ধান্তের আলোকে তাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

সূত্রমতে, বরিশাল-১ আসনের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খানের নাম ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

এ সময় কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক টিমের সদস্য মো. ফকোরুদ্দিন খান রাজীব, কেন্দ্রীয় মজলিসের সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বারসহ গৌরনদী ও আগৈলঝাড়া এবং জেলার বিভিন্ন উপজেলার আমীরগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com