মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে বরিশালে সড়ক অবরোধ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৯৫ বার

বরিশালে শ্রমিক কর্তৃক ছাত্রদের ওপর হামলার অভিযোগে গাড়ি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। প্রতিবাদে সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা।

বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের অভিযোগ, দুপুরে বিএম কলেজের এক নারী শিক্ষার্থী ঝালকাঠি থেকে তাওহিদ ক্লাসিক পরিবহনের একটি বাসে বরিশাল আসছিলো। সে শিক্ষার্থী হওয়ায় অর্ধেক ভাড়া নিতে বললে বাস হেল্পার তার সঙ্গে তর্কতর্কিতে জড়ায় এবং একপর্যায়ে ওই ছাত্রীকে মাঝপথে নামিয়ে দেয়।

পরে বিষয়টি বিএম কলেজের কয়েকজন ছাত্র প্রতিনিধি বিষয়টি মিমাংসা করতে রূপাতলী আসলে তাদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ শিক্ষার্থীদের।

এই ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই বাসটি ভাঙচুর করে এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। শিক্ষার্থীরা আরও জানায়, এই ঘটনার সুষ্ঠূ বিচারসহ চার দফা দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা সড়কে অবস্থান করবে।

এ বিষয়ে বাস শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। এই অবস্থায় সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com