রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

বিএম কলেজকে স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান করার দাবিতে বিক্ষোভ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১১২ বার

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজকে স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে কলেজের জিরো পয়েন্টে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে। পরে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে।

পরীক্ষার্থীদের উত্তরপত্র যথাযথ মূল্যায়ন ও সেশনজট কমাতে অবিলম্বে বিএম কলেজকে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে ঘোষণার দাবি জানান।

সমাবেশে বক্তৃতা দেন, শিক্ষার্থী সাহাবুদ্দিন মিয়া, শাকিল আহমেদ শাওন, রাফি, শাহাদাত হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, এই কলেজে ৫ বছরের অনার্সের কোর্স শেষ হতে ৬-৭ বছর সময় ব্যয় হয়।

এ কারণে একজন শিক্ষার্থী চাকরির পরীক্ষায় লড়াইয়ের সুযোগ কমে বেকারে পরিণত হয়।

এছাড়া আমাদের পরীক্ষার উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন হয় না। তাই আমরা বিএম কলেজকে স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান ঘোষণা দাবি জানাচ্ছি।

আমাদের সমস্যা দ্রুত দূর করতে হলে কলেজ প্রশাসনকে মঙ্গলজনক যেকোন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দিতে হবে।

এজন্য অবিলম্বে স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান ঘোষণার দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় করা হবে বলে জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com