শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

বরিশালে করোনায় আক্রান্ত ১২২, মৃত্যু ৫

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৮৬২ বার

বরিশাল বিভাগে এক দিনে ১২২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।  এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৬৭৩ জন।

 

এর মধ্যে উপসর্গ ও করেনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। যারমধ্যে করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, পিরোজপুর জেলা হাসপাতাল ও রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজনের মৃত্যু হয়েছে।

 

এছাড়া বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯৯ জন বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর।

 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৬ হাজার ৬৭৩ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৯৮ জন। আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ৩৬ জন নিয়ে মোট ৭ হাজার ৪৬২ জন, পটুয়াখালী জেলায় নতুন ৪ জন নিয়ে মোট ২৪০৪ জন, ভোলা জেলায় নতুন ৬ জন সহ মোট ২০১৪ জন, পিরোজপুর জেলায় নতুন ৫২ জন নিয়ে মোট ১৯৪৭ জন, বরগুনা জেলায় নতুন শনাক্ত না থাকায় মোট আ্ক্রান্ত ১৩৪৬ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ২৪ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাড়িয়েছে ১৫০০ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com