বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বরিশালে স্বাস্থ্যবিধি মানতে ট্রাফিক পুলিশের গনসচেতনতামূলক প্রচারনা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৮৮৩ বার

করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে স্বাস্থবিধি মেনে মাস্ক পরিধানে উদ্ধুদ্ধ করতে বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের আয়োজনে গনসচেতনতামূলক প্রচারনা চালানো হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (২৪ জুন) বেলা ১২ টায় নগরীর আলেকান্দা আমতলার মোড়ে বিভিন্ন যানবাহনের চালক, শ্রমিক, যাত্রি, পথচারী ও সাধারন মানুষের মাঝে এ প্রচারনা চালানো হয়। উপস্থিত থেকে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার বলেন, সারাদেশে মহামারি করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাচ্ছে। মহামারি করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরার বিকল্প নেই।সবাই সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে নিজে বাচুন, পরিবারকে বাচান। বিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে পথচারী-শ্রমিক বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, লিফলেট ও জনসচেতনতামূলক ব্যাপক প্রচার, প্রচারনা চালিয়েছি এবং বর্তমানেও এ সব প্রচারনা চলমান আছে।

 

নগরীর সড়ক গুলোতে চাঁদাবাজ ও যানজট মুক্ত করে একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে ট্রাফিক পুলিশ বদ্ধ পরিকর। আমরা সবাই সড়ক পরিবহন আইন মেনে চললে সড়কে যানজট ও সড়ক দুর্ঘটনার হার কমে যাবে। সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে বিএমপির কমিশনার শাহাবুদ্দিন খান স্যারের নেতৃত্বে ট্রাফিক পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, ট্রাফিক পুলিশের টি আই আঃ রহিম, সার্জেন্ট নজরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com