শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

রাজশাহীতে যুবলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ বার

রাজশাহীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মীম নামে এক যুবক লীগের কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত সাড়ে ৯ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রক্তাক্ত অবস্থায় ওই যুবলীগ কর্মীকে
জরুরী বিভাগের সামনে ফেলে রেখে চলে যান অজ্ঞাত ব্যক্তিরা।

পরে হাসপাতালের ট্রলি ম্যানরা তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২ নং ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন। পরে রাত সোয়া ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ কর্মী মীমের মৃত্যু হয়।

নিহত মীম রাজশাহী রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মোমিন।

তিনি ৫ ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর দু হাতে গুলি চালানো গ্রেফতারকৃত যুবলীগ নেতা রুবেলের নিকট আত্মীয় ও সহযোগী ছিলেন।

পুলিশ জানায়, রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুরিকাঘাতে নিহত ওই যুবলীগ কর্মীকে রক্তাক্ত যখম অবস্থায় ফেলে রেখে চলে যান অজ্ঞাত ব্যক্তিরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি (তদন্ত) তাজমুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহত মীম যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিল।

এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করতে এরইমধ্যে মাঠে নেমেছে পুলিশ। জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com