বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

বরিশালে বিজয়ী প্রার্থীর সমর্থকদের হামলায় বৃদ্ধ নিহত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৯০৫ বার

বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য প্রার্থীর সমর্থকদের হামলায় মো. শাহ আলম খান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (২৩ জুন) রাত ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

নিহত শাহ আলম উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামের বাসিন্দা এবং খাঞ্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী মন্টু হাওলাদারের ভায়রা হন। নিহত শাহ আলমের স্বজনরা জানান, বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি কমলাপুর ও বড়দুলালী গ্রামের সীমান্তবর্তী বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় যান।

 

এ সময় খাঞ্জাপুর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডে নবনির্বাচিত ইউপি সদস্য ফিরোজ মৃধার সমর্থক জাকির মৃধা, সোবাহান মৃধা ও এনায়েত মৃধার নেতৃত্বে ৮-১০ জন শাহ আলম খানের ওপর হামলা চালান। হামলাকারীরা তাকে কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে শাহ আলম মাটিতে লুটিয়ে পড়লে তারা পালিয়ে যান। পরে শাহ আলমকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে শাহ আলম খান অসুস্থ হয়ে পড়েন। বরিশাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে শাহ আলম খান মারা যান। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

 

পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এর আগে ২১ জুন দুপুর ১২টার দিকে খাঞ্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে সদস্য প্রার্থী ফিরোজ মৃধা ও তার প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী মন্টু হাওলাদার এবং তাদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

এ সময় ১৫-১৬টি বোমার বিস্ফোরণ ঘটে। বোমার বিস্ফোরণে ফিরোজ মৃধার সমর্থক মৌজে আলী মৃধা নামে এক বৃদ্ধ (৬৫) নিহত হন। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের আরও পাঁচ-ছয়জন আহত হন।

 

সোমবার রাতে ৯ নম্বর ওয়ার্ডের ফলাফল ঘোষণা করা হয়। এতে সদস্য (মেম্বার) পদে মোরগ প্রতীক নিয়ে ফিরোজ মৃধা নির্বাচিত হন। পরাজিত হন টিউবওয়েল প্রতীকের প্রার্থী মন্টু হাওলাদার।

 

অন্যদিকে ওই দিন রাতে বোমা হামলায় নিহত মৌজে আলী মৃধার ছেলে নজরুল ইসলাম মৃধা বাদী হয়ে বিজয়ী প্রার্থী ফিরোজ মৃধা, পরাজিত প্রার্থী মন্টু হাওলাদারসহ ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করে থানায় মামলা করেন। পরে ফিরোজ মৃধা, তার কর্মী ইমন হোসেন ও নয়ন মৃধাকে এ মামলায় গ্রেফতার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com