শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১২৩ বার

ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে এক মাদক কারবারি পলিথিনে মোড়ানো পোটলা ইয়াবা ট্যাবলেট গিলে ফেলেন।

এসময় রোজি আক্তার (২৬) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের কাছে থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রোববার (২০ অক্টোবর) বিকেলে ৫ টার দিকে ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তুহিন হাওলাদারকে ১ বছরের ও রোজি আক্তারকে ৭ দিনের কারাদণ্ড দেন ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম।

কারাদণ্ড প্রাপ্ত তুহিন হাওলাদার শহরের পালবাড়ি এলাকার আদম আলী হাওলাদারের ছেলে ও রোজি আক্তার পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকার রুহুল আমিনের মেয়ে।

সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন,ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে ২০০ টাকা আর যাকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com