বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বরিশাল মহাশ্মশান কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১০৭ বার

বরিশাল মহাশ্মশানে কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে মহাশ্মশান এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মহাশ্মশান কমিটি প্রতি দুই বছরের জন্য গঠিত হয়, কিন্তু সর্বশেষ যে কমিটি ঘোষণা করা হয়েছিল, তারা সাবেক মেয়র খোকন সেরনিয়াবাতের অনুসারী ছিলেন।

ওই কমিটির সভাপতি ছিলেন কুডু মুখার্জী এবং সেক্রেটারি ছিলেন তমাল মালাকার।

সরকারের পতনের পর গত ৫ আগস্ট থেকে কমিটির নেতৃবৃন্দ গা ঢাকা দেন, যা মহাশ্মশানের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করে। বর্তমান পরিস্থিতিতে মহাশ্মশান কমিটির সদস্যদের দাবির প্রেক্ষিতে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন সভাপতি হয়েছেন অসীম দাস মুরালি এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিয়েছেন বিজয় ভক্ত।

নবগঠিত কমিটির সেক্রেটারি বিজয় ভক্ত সাংবাদিকদের বলেন, “সাবেক মেয়র খোকন সেরনিয়াবাতের স্বাক্ষর এনে একটি পকেট কমিটি গঠন করা হয়েছিল। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই কমিটির নেতাদের আর দেখা যাচ্ছে না, যা আমাদের কার্যক্রমে বিপত্তি সৃষ্টি করেছে।”

তিনি আরও জানান, শুক্রবার বিকেল ৪টায় সভা আয়োজনের কথা ছিল, তবে নির্ধারিত সময়ে সভা শুরু না হওয়ায় কিছু সদস্য ডাকচিৎকার শুরু করেন। বিজয় দাবি করেন, ধাক্কাধাক্কির কোন ঘটনা ঘটেনি।

স্থানীয়রা বলেন, গত কমিটির কার্যক্রম নিয়ে অসন্তোষ ছিল এবং নতুন কমিটি গঠন হলে সেখান থেকে উন্মুক্ত আলোচনা ও উন্নতির আশা করছেন। তারা প্রত্যাশা করেন যে, নতুন কমিটি সুষ্ঠুভাবে কাজ পরিচালনা করবে এবং স্থানীয়দের সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com