সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

শৃঙ্খলাভঙ্গের দায়ে ববি ছাত্রদলের সাবেক সদস্যকে বহিষ্কার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৪২ বার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার সদ্য বিলুপ্ত কমিটির সদস্য মিনহাজুল ইসলামকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারাদেশের সিদ্ধান্ত অনুমোদন করেন।

জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার (মিনহাজ) সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

উল্লেখ্য, বহিষ্কৃত মিনহাজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মির সমর্থক বলে ক্যাম্পাসে পরিচিত।

এর আগে মামলার ভয় দেখিয়ে অর্থ দাবি ও হল দখলের চেষ্টার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপরে কেন্দ্রীয় ছাত্রদল সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার (মিনহাজ) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com