বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আবুল হাসনাত আব্দুল্লাহ, সাবেক ডিআইজি, এসপি সহ ১৪ জনের বিরুদ্ধে বরিশালের আদালতে হত্যা মামলা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ বার

জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বরিশাল ১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ সহ ১৪ জনের বিরুদ্ধে বরিশাল আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আজ বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোখলেছুর রহমানের  আদালতে মামলাটি দায়ের করেন মৃত কবির হোসেন রনির ছেলে আশিকুর রহমান আসিফ।

আদালত মামলাটি আমলে নিয়ে আগৈলঝড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

মামলায় আসামি করা হয়েছে আগৈলঝড়া উপজেলার সাবেক চেয়ারম্যান, বরিশাল রেঞ্জের সাবেক ডিআইজি হুমায়ুন কবির, অতি. ডিআইজি আকরাম হোসেন, পুলিশ সুপার এহসান উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক ও তৎকালীন ওসি মনিরুল ইসলাম সহ ১৪ জন কে।

মামলায় অভিযোগ করা হয় ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি রাতে থানার বাইপাস রোডের পাশে আশিকুর রহমান আসিফের বাবা কবির হোসেনের লাশ উদ্ধার করা হয়।

পরে স্থানীয় থানা পুলিশ জানিয়েছেন তার বাবার নামে বেশ কিছু মামলা রয়েছে। রাতে তিনি ক্রসফায়ারে নিহত হয়েছেন।

তৎকালীন সময় থানায় মামলা করতে গেলে এ ঘটনায় কোন মামলা দায়ের নাহলে আজ বরিশাল আদালতে মামলাটি দায়ের করা হয়।

মামলারে এজাহারে তৎকালীন উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজা খান, আব্দুর রইচ সেরনিয়াবাত, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালে লিটন সেরনিয়াবাত, একই গ্রামের আব্দুস সাত্তার মোল্লা, সৈয়দ আশরাফ মিয়া, মামুন কবিরাজ, অনিমেষ মন্ডল সহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com