সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

বরিশালে দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১২৩ বার

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাজারে শুক্রবার দুপুরে যাত্রীবাহি বলাকা ও ইউনিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইটি বাসের সম্মুখ ভাগ দুমড়ে মুচরে ১৩ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুত্বর আহত নয়জন নারী যাত্রী, তিনজন পুরুষ ও একজন শিশুকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহি ইউনিক পরিবহন বেপরোয়াগতিতে বার্থী বাজার এলাকা অতিক্রমকালে বিপরীতদিক থেকে আসা বেপরোয়াগতির যাত্রীবাহি বলাকা পরিবহনের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়।

এসময় উভয় পরিবহনের সম্মুখভাগ দুমড়ে মুচরে যায়। দুর্ঘটনার পর মহাসড়কের উভয়পাশে ঘন্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানিয়েছেন, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত পরিবহন দুটি মহাসড়ক থেকে সরিয়ে প্রায় এক ঘন্টা পর যানজট মুক্ত করা হয়েছে।

অপরদিকে গত ২৮ সেপ্টেম্বর ভোরে মহাসড়কের বার্থী ইউনিয়নের গাইনেরপাড় এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছন পিকআপের ধাক্কায় গুরুত্বর আহত স্থানীয় আকবর ঘরামী শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com