সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

বরিশালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ বার
oplus_2

বরিশালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় জামায়াতে ইসলামী সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবসময় সোচ্চার রয়েছে : অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন- সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় সোচ্চার ভূমিকা পালন করেছে এবং এখনো করছে।

জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা সবসময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক বজায় রেখে কাজ করছে।

জামায়াতে ইসলামী সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে কল্যাণমূখী রাষ্ট্র প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করে যাচ্ছে।

৩০ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় বরিশাল নগরীর কীর্তনখোলা মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরী আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ভানু লাল দে, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, জেলা পূজা পরিষদের সভাপতি মানিক মুখার্জি, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার চক্রবর্তী, অধ্যক্ষ প্রফেসর বিমল চক্রবর্তী, জয়ন্ত দাস, সাংবাদিক অপূর্ব অপু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com