বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

কোটা বৈষশ্য ছাত্র আন্দোলন কালিয়াকৈরে আকম মোজাম্মেল হকের বিরুদ্ধে হত্যা মামলা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৮ বার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে কোটা বৈষম্য ছাত্র আন্দোলনে অন্তর হোসেন বাবু (২২) নামের এক যুবক নিহতের ঘটনায় বুধবার রাতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি নিহতের চাচাতো ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হককে প্রধান আসামীসহ সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহাজাহান খান,সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ওসমান আলী ও কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কামাল উদ্দিন সিকদার ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেলকে আসামি করা হয়েছে।

নিহত অন্তর হোসেন হলো সিরাজগঞ্জের সাহদাতপুর থানার কৌজুরি গ্রামের মোঃ মোনায়েমের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে,গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় গত ৫ আগস্ট বিকেলে কোটা বৈষশ্য ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে সিরাজগঞ্জের অন্তর হোসেন নামের এক যুবক নিহত হন। পরে তাঁর লাশ নিহতের পরিবার উদ্ধার করে নিয়ে গ্রামের বাড়ীতে দাফন করেন।

ওই ঘটনায় বুধবার দিবাগত রাতে নিহতের চাচাতো ভাই সাইফুল ইসলাম বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হককে, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহাজাহান খান ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনিকে হুকুমের আসামি করে ২৩২ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামী করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় ২৩২ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামী করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com