মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

পিরোজপুর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ বিদেশী পিস্তল ও গুলিসহ র‌্যাবের হাতে আটক

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪০ বার

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ সোহাগ সিকদার (৩১) বিদেশী পিস্তল ও গুলিসহ র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার।

গত জুলাই মাসে দেশব্যাপী শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে সারা দেশে আওয়ামীলীগ ও তার অংগ সংঘঠনের নেতা কমীর্রা বিভিন্ন প্রকার দেশী বিদেশী অস্ত্র হাতে নিয়ে ছাত্র—জনতার উপর হামলা, মারামারি ও মিছিলসহ নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে।

এসময় পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ সোহাগ সিকদার (৩১)’কে পিরোজপুর জেলা শহরের একাধিক স্থানে প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিলে নেতৃত্ব দিয়ে ছাত্র জনতার উপর চড়াও হতে দেখা যায়।

বিষয়টি র‌্যাব—৮ এর নজরে আসলে উক্ত আসামীকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং ছায়াতদন্ত শুরু করে।

তাই ২৫ সেপ্টেম্বর বুধবার র‌্যাব-৮, সদর কোম্পানীর পিরোজপুর সদর থানাধীন নামাজপুর গ্রামে অভিযান পরিচালনা করে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ সোহাগ সিকদার (৩১), পিতা-মোঃ শাহাদাৎ সিকদার, সাং-কুমারখালী, থানা-পিরোজপুর সদর, জেলা-পিরোজপুর’কে গ্রেফতার করে।

এসময় আসামীর নিজ হেফাজতে থাকা একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পিরোজপুর জেলার বিভিন্ন থানায় অপহরণ, দস্যুতা, মাদক, চুরি, মারামারি ও নাশকতার অপরাধে ১৭ টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com