বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

যশোরে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাসায় বোমা হামলা

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৭২৩ বার

যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বাসভবনে বোমা হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (২২ জুন) দিনগত রাত দেড়টার দিকে মুখে কাপড় বেঁধে এক ব্যক্তি ওই বোমা নিক্ষেপ করেন।আজ বুধবার (২৩ জুন) খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত হিসেবে ২৭টি জালের কাঠি ও ছিন্নবিছিন্ন টেপ উদ্ধার করেছে।

 

ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল বলেন, ‘মঙ্গলবার রাত দেড়টার কিছু পরে একটি শব্দ হয়। তখন বুঝতে পারিনি বোমা মারা হয়েছে। সকালে জালের কাঠি ও টেপ দেখে পুলিশকে জানাই। পুলিশ এসে ছড়িয়ে ছিটিয়ে থাকা ২৭টি জালের কাঠি ও টেপ উদ্ধার করে। তবে নিরাপত্তার জন্য পুলিশ বাড়ির সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে।

 

তিনি আরো বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা এই হামলা করতে পারেন। যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আকিক হাসান বলেন, আলামত থেকে মনে হচ্ছে এটি একটি শক্তিশালী বোমা ছিল। জাড়িতদের বিষয়টি খতিয়ে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com